মসজিদ ম্যানেজমেন্ট সফটওয়্যার

Product Price

৳ 3,600



প্রোডাক্ট ডিটেইলস

মসজিদ আল্লাহর ঘর, আর মসজিদের প্রতিটি হিসাব-নিকাশে শতভাগ সততা, স্বচ্ছতা ও নিখুঁত নিখাঁদ ব্যবস্থাপনা থাকা অপরিহার্য। সাধারণ খাতা-কলমে হিসাব রাখলে অনেক সময় অনুদানের হিসাব হারিয়ে যায়, ভুলভ্রান্তি হয় কিংবা সাধারণ মুসল্লিদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হয় না। এই সমস্যার সমাধান কল্পে এবং মসজিদের ক্যাশ ও ফান্ডের সুনির্দিষ্ট হিসাবের লক্ষ্যে আমরা তৈরি করেছি mosjid.org

 

এই সফটওয়্যারের মূল উদ্দেশ্য হলো মসজিদের দানের টাকার সঠিক হিসাব রাখা, কোন খাতে কত খরচ হলো তা নিখুঁতভাবে রিসিভ-পেমেন্ট ড্যাশবোর্ডে সংরক্ষণ করা, হাতে কত টাকা আছে এবং ব্যাংকে কত টাকা জমা রয়েছে তা এক ক্লিকে দেখা এবং সর্বোপরি ওয়েবসাইট ও অটোমেটিক SMS-এর মাধ্যমে সকল মুসল্লি ও দাতাদের কাছে স্বচ্ছ হিসাব উপস্থাপন করা।

 

 

মূল বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন (Features & Specifications):

  1. ইনস্ট্যান্ট দান এন্ট্রি ও SMS নোটিফিকেশন: মসজিদে কেউ অনুদান করলে সিস্টেমে এন্ট্রি দেওয়ার সাথে সাথে দাতার মোবাইলে অনুদান গ্রহণের স্বয়ংক্রিয় ধন্যবাদের SMS চলে যায়।

  2. আর্থিক ড্যাশবোর্ড ও ক্যাশ-ইন / ক্যাশ-আউট ট্র্যাকিং:

    • নগদ ও ব্যাংক রিপোর্ট: মসজিদে বর্তমানে কত টাকা ক্যাশ (হাতে নগদ) আছে এবং কত টাকা ব্যাংকে জমা আছে তা রিয়েল-টাইমে দেখা যায়।

    • খাতভিত্তিক আয়-ব্যয়: কোন খাত (যেমন: কর্মচারীদের বেতন-ভাতা, নির্মাণ কাজ, বিদ্যুৎ বিল ইত্যাদি) থেকে আয় হলো এবং কোন খাতে কত খরচ হলো তা নিখুঁতভাবে অটো-ক্যালকুলেট হয়।

    • সামগ্রিক সামারি, ব্যালেন্স শিট ও বকেয়া রিপোর্ট: আয়-ব্যয়ের বিস্তারিত ব্যালেন্স শিট, লাভ-ক্ষতি (ফান্ড উদ্বৃত্ত/ঘাটতি) এবং বকেয়া আদায়ের রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়।

  3. পরিচালনা কমিটি ও সদস্য তালিকা: কমিটির সদস্যদের নাম, ছবি, পদবী (যেমন: সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার, ইমাম, মোয়াজ্জিন ইত্যাদি) অনুযায়ী সুবিন্যস্ত ডিজিটালি উপস্থাপিত প্রোফাইল।

  4. সর্বোচ্চ অর্থদাতা সম্মাননা তালিকা: মসজিদে যারা সর্বোচ্চ অনুদান প্রদান করেন, তাদের তালিকা আলাদাভাবে হাইলাইট করার সুবিধা।

  5. কিউআর কোড (QR Code) ও নোটিশ বোর্ড:

    • মসজিদের ইতিহাস, নিয়মকানুন এবং সাম্প্রতিক নোটিশ বা ঘোষণা প্রকাশ করা যায়।

    • মসজিদ প্রাঙ্গণে স্ক্যানযোগ্য QR Code রাখার সুবিধা, যা স্ক্যান করে যেকোনো সময় মসজিদের ডিজিটাল প্রোফাইল ও আর্থিক তথ্য দেখা যায়।

  6. ১০০% ডাটা নিরাপত্তা ও ইনক্রিপ্টেড ব্যাকআপ:

    • শতভাগ ডাটা নিরাপত্তার জন্য রয়েছে Encrypted Data Download System

    • আপনার ডাটাবেজের ইনক্রিপ্টেড ফাইল ডাউনলোড করে নিরাপদ স্থানে রাখা যায়। সার্ভার নষ্ট বা হ্যাক হলেও এই ফাইল পুনরায় আপলোড করে শতভাগ ডাটা মুহূর্তেই রিকভার করা সম্ভব।

সুবিধা (Advantages):

  • পূর্ণাঙ্গ স্বচ্ছতা: মুসল্লি ও অনুদানকারীদের কাছে মসজিদের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব উন্মুক্ত থাকে।

  • সহজ হিসাব-নিকাশ: খাতা-কলমের জটিলতা ছাড়াই অ্যাকাউন্টস ও ব্যালেন্স শিট অটো জেনারেট হয়।

  • দাতা সন্তুষ্টি: তাতক্ষণিক মেসেজ পাওয়ার ফলে অনুদানকারীরা আশ্বস্ত হন।

  • ডাটা নিরাপত্তা: অফলাইন ইনক্রিপ্টেড ব্যাকআপের ফলে ফাইল বা ডাটা হারানোর কোনো ভয় নেই।

অসুবিধা (Limitations):

  • ইন্টারনেট সংযোগ: ডাটা এন্ট্রি এবং রিয়েল-টাইম SMS পাঠানোর জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

মূল্য তালিকা ও প্যাকেজ (Pricing Plans):

  • ছোট মসজিদ প্যাকেজ (৫০ – ১০০ জন কমিটি/সদস্য):

    • রেজিস্ট্রেশন ফি: ১,০০০ টাকা (এককালীন)

    • সার্ভিস চার্জ: মাসিক ১০০ টাকা অথবা বার্ষিক ১,০০০ টাকা।

  • বড় মসজিদ প্যাকেজ (১০০+ বা তার বেশি কমিটি/সদস্য):

    • রেজিস্ট্রেশন ফি: ১,০০০ টাকা (এককালীন)

    • সার্ভিস চার্জ: মাসিক ৩০০ টাকা অথবা বার্ষিক ৩,০০০ টাকা।

বিস্তারিত জানতে অথবা ডেমো দেখতে ভিজিট করুন:

🌐 www.mosjid.org